শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৬:০০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিক্সনদের না থামালে গণআদালতে নীতিনির্ধারকদেরও একদিন বিচার হবে: কাদের মির্জা

নুর উদ্দিন মুরাদ: [২] বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, নিক্সন চৌধুরী সাহেব আপনি কি করেন এদেশের মানুষ জানে, মিডিয়া কর্মীরাও জানে। আমি আওয়ামী লীগের নীতিনির্ধারকদের বলবো আপনারা যদি নিক্সন চৌধুরীর মতো এই অপরাজনীতিবিদদের না থামান গণআদালতে একদিন আপনাদেরও বিচার হবে।

[৩] বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টায় বসুরহাট রূপালী চত্ত্বরে ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] এ সময় তিনি আরো বলেন, এদেশে যখন যারা ক্ষমতায় আসে কিছু কিছু লোক মনে করে দেশটা তাদের। সব দপ্তরে নিজেরা নিজেদের লোক দিয়ে টেন্ডারবাজি করছে। বিনিময়ে ১০-১২ পারসেন্ট টাকা হাতিয়ে নিচ্ছে।

[৫] মতবিনিময় অনুষ্ঠানে মেয়র কাদের মির্জা বিভিন্ন সরকারী দপ্তরের অনিয়ম উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সাথে গণশুনানী করে ঘুষ বন্ধ করে জনসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আদায় করেন।

[৬] এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়