শিরোনাম
◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:০৬ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের বাঘারপাড়ায় কলেজ ছাত্র শিমুল হত্যায় জড়িত পাঁচজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ার কলেজ ছাত্র শিমুল হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার দোগাছি গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে মঙ্গলবার (১৯ জানুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহম্মদ আশরাফ হোসেন। আটক আসামীরা হলো বাঘারপাড়া উপজেলার দোগাছি গ্রামের সৌমিত্র গোলদার, তার ভাই অমিত গোলদার, লক্ষিকান্ত গোলদার, কৃষ্ণপদ বিশ্বাস ও কৃষ্ণ বিশ্বাস।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ১৭ জানুয়ারি রোববার বাঘারপাড়া উপজেলার রঘুরামপুর বেজিগাড়া মাঠের খাল থেকে শিমুল বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় তার পিতা মুকুল বিশ্বাস হত্যার অভিযোগে দুইজনকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্ত করতে ডিবি পুলিশকে নির্দেশনা দেয়া হয়। পুলিশ শিমুল বিশ্বাসের মোবাইলের কললিস্ট চেক করে প্রথমে নিহত শিমুলের প্রতিবেশি এজাহার নামীয় আসামি সৌমিত্র গোলদার ও অমিত গোলদারকে আটক করা হয়। আটককৃতরা হত্যার দায় স্বীকার করে। একই সাথে হত্যায় জড়িত আরো তিনজনের বিষয়ে তথ্য দেয়। এরপর পুলিশ লক্ষিকান্ত গোলদার, কৃষ্ণপদ বিশ্বাস ও কৃষ্ণ বিশ্বাসকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা জানিয়েছে, শিমুলকে নিয়ে তারা রঘুরামপুর মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে পূর্বের বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। সৌমিত্র গোলদার একপর্যায়ে শিমুলের গলাটিপে ধরে হত্যা করে। এসময় অন্যরা তাকে সহায়তা করে। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে রঘুরামপুর বেজিগাড়া মাঠের খালের মধ্যে ফেলে আসে। পুলিশ সুপার আরো জানিয়েছেন, মঙ্গলবার গ্রেফতারকৃদের আদালতে পাঠানো হয়। তারা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দি দেয়।

 

  • সর্বশেষ