শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো যত্নশীল হওয়ার নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

আনিস তপন: [২] মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)’র পরিচালক (প্রশাসন ও অর্থ) (গ্রেড-৩) ড. ইয়াহিয়া মাহমুদকে নিয়মিত মহাপরিচালক (গ্রেড-২) পদে নিযুক্তির আদেশ হস্তান্তর শেষে মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর/সংস্থার কর্মকর্তাদের প্রতি এই নির্দেশ দেন শম রেজাউল করিম।

[৩] মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যার যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করতে হবে। অর্পিত দায়িত্ব স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। গবেষণাধর্মী কাজের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হবে।

[৪] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক, শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মো. তৌফিকুল আরিফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ