শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪২ ও ৪১তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা যথাক্রমে ২৬ ফেব্রুয়ারি ও ১৯ মার্চ

শরীফ শাওন: [২] পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তারিখ ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[৪] অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪২তম বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা শুক্রবার বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[৫] আরও বলা হয়, দুই বিসিএস পরীক্ষার আসন ও বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়