শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে ‘প্রথম’ ঢাবি শিক্ষার্থী জেবা

রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে বাংলাদেশি মহিলা ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এমআইএস বিভাগের এমবিএ শিক্ষার্থী হামিদা আক্তার জেবা। সোমবার ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এমআইএস বিভাগের এমবিএ শিক্ষার্থী হামিদা আক্তার জেবা বাংলাদেশি মহিলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন।

[৪] প্রথম স্থান অধিদকার করা জেবা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন।

[৫] এ সময় অন্যান্যের মধ্যে ঢাবি অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি ও ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং ঢাবি শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী উপস্থিত ছিলেন।

[৬] উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশনের আয়োজনে ওই প্রতিযোগিতায় ১৭টি দেশ অংশ নেয়। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল পর্যন্ত ৪২.১৯৫ কিলোমিটার ম্যারাথনে হামিদা আক্তার জেবা বাংলাদেশি মহিলা ক্যাটাগরিতে প্রথম হয়ে গোল্ড মেডেলসহ প্রাইজ মানি হিসেবে জেতেন ৫ লক্ষ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়