শিরোনাম
◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে গুজব, খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বললেন প্রেস কর্মকর্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের অভিষেক ভেন্যুর পার্শ্ববর্তী চেকপোস্ট থেকে বন্দুকধারী আটক

তাবাসসুস সুইটি: [২] আদালতের নথি থেকে জানা যায়, শনিবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল চেকপয়েন্টে একজন পুলিশ সদস্য খেয়াল করে আটক ওয়েসলি অ্যালেন বিলারের গাড়িতে আগ্নেয়াস্ত্রের একটি স্টিকার লাগানো রয়েছে। পুলিশ তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করায় বিলার জানায় তার কাছে একটি হ্যান্ডগান আছে। পলিটিকো, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট

[৪] এরপর পুলিশ তার গাড়িতে তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক ম্যাগাজিন সহ লাইসেন্সবিহীন নাইন এমএম হ্যান্ডগান ও ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করে।

[৫] এক ফেডারেল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ৩১ বছর বয়সী বিলার ঠিকাদার হিসাবে কাজ করেন, এবং তার পরিচয়পত্রতে পার্ক পুলিশের সাক্ষর রয়েছে। তিনি আরও বলেন, বিদ্রোহীদের সঙ্গে বিলারের সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

[৬] গণমাধ্যমকে বিলার বলেন, ‘এটা সত্যিকার অর্থেই একটা ভুল ছাড়া আর কিছুনা।’ তিনি জানিয়েছেন, তিনি নিরাপত্তা কর্মীর কাজ করেন। কাজে যেতে দেরী হওয়ায় তিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ায় ভুলেই গিয়েছিলেন গাড়িতে অস্ত্র রয়ে গেছে। পথ হারিয়ে ফেলায় তা জানার জন্য তিনি চেকপোস্টের দিকে যাচ্ছিলেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ