শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ওয়ার্কশপে আগুন, সাতজন দগ্ধ

ইসমাঈল ইমু: [২] রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন গুলশান লিংক রোড এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করার সময় আগুনে কর্মচারীসহ সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

[৩] দগ্ধ সাতজন হলেন- ওয়ার্কশপের জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০) ও প্রাইভেটকার চালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২), রুবেল হাওলাদার (২৭)।

[৪] ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপটির সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান জানান, দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেটকারে কাজ করছিলেন কর্মচারীরা। আশেপাশে আরও কিছু গাড়ির কাজও চলছিল। তখন ওই প্রাইভেটকারের ইঞ্জিন ওভার হিট হয়ে গাড়ির ভেতরে থাকা পেপার ও পলিথিনে আগুন লেগে যায়। মুহূর্তে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশেপাশে থাকা কর্মচারী ও অন্যান্য চালকরা দগ্ধ হন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্বরত চিকিৎসক জানান, আলী আকবরের ২০ শতাংশ, রবিউলের ১৪ শতাংশ, জুয়েলের ১৮ শতাংশ ও রুবেলের ১৪ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিভে যায়।

  • সর্বশেষ