শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:২৮ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হয় সালমান নয় বিড়াল- সময় কাটানোর জন্যে জ্যাকুলিনের চায়!

বিনোদন ডেস্ক: করোনার কারণে অনেকদিন একেবারেই ঘরের বাইরে বের হননি বলিউডে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে 'বলিউড ভাইজান' সালমান খানের বাগানবাড়িতে কেটেছে তার দারুণ কিছু সময়। সালমান খানের সঙ্গে একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন তিনি।

এরপর আবার গৃহবন্দি। সময়টাতে খাওয়া, ঘুম, জিম ও নাচ নিয়েই ব্যস্ত থাকছেন জ্যাকুলিন। তবে ওই সময়ে বলিউডের এই সুন্দরীর সঙ্গী তার পোষা দুটি বিড়াল ও একটি কুকুর। তারাই সব সময় তাকে চোখে চোখে রাখে। সুযোগ পেলে নায়িকার কোলেপিঠে চেপে ঘুরেও বেড়ায়।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকুলিন জানান, করোনা পরিস্থিতিতে আপাতত পোষা তিন প্রাণীকে নিয়ে সময় কাটছে তার। বাড়িতে তাদের সঙ্গেই চলে খুনসুটি। তাদের নিয়ে নানা ভঙ্গিতে ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করছেন জ্যাকুলিন। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়