শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনার সভাপতি পদে নির্বাচন পিছিয়ে গেলো, লিওনেল মেসির ভবিষ্যৎ অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক : [২] আবারও পেছালো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি পদের নির্বাচন। কোভিড-১৯ এ সৃষ্ট অচলাবস্থার জন্য মার্চের প্রথম সপ্তাহের আগে নতুন নীতি-নির্ধারক পাওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্বে থাকা কার্লেস তুসকেটস। যার ফলে কাতালুনিয়ায় আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে লিওনেল মেসির ভবিষ্যৎ।

[৩] নানা নাটকীয়তার পর গেল অক্টোবরে বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়ান জোসেফ মারিয়া বার্তোমেউ। ক্লাবটির অন্তর্বর্তীকালীন দায়িত্ব তুলে দেওয়া হয় কার্লেস তুসকেসের কাঁধে। যার প্রধান কাজ ছিলো নির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব অর্পণ। তবে মাস তিনেক সময় পেরুলেও সেই দায়িত্ব এখনো পালন করতে পারেননি তিনি।

[৪] পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বার্সেলোনার সভাপতি পদে নির্বাচনের তারিখ ছিলো ২৪ জানুয়ারি। কিন্তু করোনা ভাইরাসের কারণে কাতালুনিয়া প্রশাসনের কিছু বিধি নিষেধের কারণে ভোট আয়োজন করা সম্ভব হচ্ছে না নির্ধারিত সময়ে। অনলাইনে বিকল্প পন্থা ভাবা হলেও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কর্তা ব্যক্তিরা।

[৫] বার্সেলোনার সভাপতি প্রার্থী ভিক্টর ফন্ট বলেন, যত দ্রæত সম্ভব একটি নির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব তুলে দেয়া এখন প্রধান কাজ। কারণ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। যদিও পরিস্থিতির ওপর কারো হাত নেই। আমার প্রত্যাশা ছিলো এ মাসেই নির্বাচন হবে। কিন্তু এখন মনে হচ্ছে মার্চের আগে এর কোন সম্ভাবনা নেই। - সময়টিভি/ মার্কা

  • সর্বশেষ