শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নয়াদিল্লিতে ২৭ থেকে ২৯ জানুয়ারি বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

তরিকুল ইসলাম: [২] এই বৈঠকের ইস্যু ভ্যাকসিন, শুল্ক-অশুল্ক বাধা, জ¦ালানি, সীমান্ত হত্যা এবং নদীর পানিবণ্টন।

[৩] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পৌঁছে দেবেন ২৬ মার্চ ঢাকা সফরের আমন্ত্রণপত্র।

[৪] পররাষ্ট্র সচিব বলেছেন, সম্প্রতি বিভিন্ন বৈঠকে প্রথাগত বিষয়ের পাশাপাশি নতুন কিছু সহযোগিতার বিষয় উঠে এসেছে; যেগুলোকে সামনে এগিয়ে নিতে চায় দুই দেশ।

[৫] হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে কানেক্টিভিটি, ইনফরমেশন টেকনোলজি, লাইন অফ ক্রেডিটের গতি কীভাবে বাড়ানো যেতে পারে, এইসব বিষয় নিয়েও কথা হবে।

[৬] সচিব বলেন, তিস্তার পানি বণ্টন, স্থল সীমান্তের অমীমাংসিত বিষয়, অন্য নদীর পানি বণ্টন, সীমান্ত সংক্রান্ত সমস্যা- বিষয়গুলোর অগ্রগতি হচ্ছে।

[৭] ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, বৈঠকের পরই যৌথভাবে মুক্তিযুদ্ধ ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী পালনের বিশদ কর্মসূচি চূড়ান্ত হবে। এ অনুষ্ঠান তৃতীয় একটি দেশেও পালিত হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়