শিরোনাম
◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৩:১৪ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে পুলিশের গাড়ির সাথে সিএনজির সংঘর্ষ : নারীসহ ৫জন আহত

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া এলাকায় পুলিশের গাড়ির সাথে যাত্রীবাহী সিএনজিঅটোর সংঘর্ষে সিএনজি অটোর নারীসহ ৫জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।

[৩] আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও ২ জনের অবস্থা গুরুতর বলে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

[৪] থানা ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মাগুরছড়া এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার সাথে পুলিশের প্রটোকল জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোর ৫জন যাত্রী আহত হন। সিএনজি-অটো রিক্সার ব্যাপক ক্ষতি হয়।

[৫] এতে আহত হন লিটন নায়েক (২৫), চুনু রায় (৪৫), মা মনি (২০), গৌরি রায় (৫০) ও সবিতা রায় (২০)। আহতরা সবাই কমলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

[৬] শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. পিনাকি বলেন, আহতদের মাঝে লিটন নায়েক ও চনু রায়ের অবস্থা গুরুতর বলে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

[৭] কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা সেবার দিকে আমরা নজর রাখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়