শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০২:৫৭ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প [২] নিহত ৩৪, আহত শতাধিক, বহু ভবন বিধ্বস্ত

আখিরুজ্জামান সোহান:  [৩] ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, অন্তত ৭ জন নিহত , শতাধিক আহত এবং বহু ভবন বিধ্বস্ত হয়েছে। সি এন এন

[৪] ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষজন ছোটাছুটি করে নিরাপদ স্থানে যায়।ভূমিকম্পটি প্রায় ৭ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানা যায় তবে সুনামির কোন আভাস পাওয়া যায়নি।

[৫] ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি দ্বীপের ম্যাজেনে শহরের ছয় কিলোমিটার উত্তরপূর্ব এলাকায় ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।

[৬] শুক্রবার দিবাগত রাত ১টার দিকের এই ভূমিকম্পে অন্তত ৬০টি বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গেছে।

[৭] প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে, ম্যাজেনে শহরে চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৩৭ জন। আর পাশের মামুজু শহরে আরো তিনজনের মৃত্যু হয় এবং দুই ডজন মানুষ আহত হয়েছে। সূত্র: সি এন এন, দ্য গার্ডিয়ান

 

  • সর্বশেষ