শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশে বাড়ি-ফ্ল্যাট কেনা বাংলাদেশিদের পরিচয় চেয়ে দুদকের চিঠি

বাশার নূরু ও মহসীন কবির: [২] পাচার করা অর্থে বিদেশে বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশি নাগরিকদের নাম পরিচয় চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক।

[৩] গত ১১ জানুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের কাছে দুদকের মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজের পাঠানো ওই চিঠিতে জরুরি ভিত্তিতে এ তথ্য চেয়েছে সংস্থাটি।

[৪] চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বিলাসবহুল ফ্ল্যাট বা বাড়ি কেনার খবরের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এক সুয়োমোটো রুলে (নং ২২/২০২০) দুদককে অন্যতম রেসপন্ডেন্ট করা হয়েছে এবং অর্থ পাচারকারীদের নাম, ঠিকানা, পরিচয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সর্বশেষ অবস্থা জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিদেশে বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশি নাগরিকদের তালিকা পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

[৫] এর আগে গত বছরের ২২ অক্টোবর বিভিন্ন দেশে পাচারকৃত অর্থ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকটি চিঠি পাঠিয়েছিল দুদক।

 

  • সর্বশেষ