শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:৩০ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেদের দুর্বলতা ঢাকতে প্রেসক্লাবের সামনে অসত্য ভাষণ দিয়ে কোনো লাভ হবে না বিএনপি মহাসচিবকে তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাদের নেতারা বলেছেন, ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না। প্রকৃতপক্ষে, প্রথম দফা নির্বাচনে তারা মাত্র দু’টি পৌরসভায় জয় পাওয়ায় লজ্জা ঢাকতে প্রেসক্লাবে সামনে কথা বলা ছাড়া কিছু নেই। যখন কেউ নাচতে না জানে তখন বলে, ‘উঠান বাঁকা’। তাদের অনুরোধ জানাবো, আগে পৌরসভা ও জেলা-উপজেলায় নিজেদের অনৈক্য নিরসন করুন।

[৩] তিনি বলেন, যথাসময়ে করোনার টিকা পাচ্ছে না গুজব রটানোর চেষ্টা ব্যর্থ হয়ে ভ্যাকসিন অ্যাপসের খরচ নিয়ে কিছু গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন হয়েছে। আইসিটি বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, অ্যাপসের জন্য কোনো খরচ নেই। আবার ভারত থেকে নাকি ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনছি-এ সংবাদও মিথ্যা। চুক্তি অনুযায়ী ভারত যে দামে ভ্যাকসিন পাবে, একই দামে আমরাও পাবো। দায়িত্বশীল কোনো গণমাধ্যম যদি অসত্য সংবাদ পরিবেশন করে, তাহলে বিশ্বাসযোগ্যতা খর্ব হয়। গণমাধ্যমকে অনুরোধ জানাবো, খোঁজখবর না নিয়ে সংবাদ যেন পরিবেশিত না হয়।

[৪] হাছান মাহমুদ বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করলেও বাহাত্তরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে না আসা পর্যন্ত স্বাধীনতা পূর্ণতা পায়নি। বঙ্গবন্ধু ফিরে না আসলে স্বাধীনতা কতটুকু টেকসই হতো সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনেই স্বাধীনতা-সাবভৌমত্ব সংহত হয়।

[৫] বুধবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়