শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে গত বছর ৬ লক্ষাধিক মানুষ মারা গেছে যা ১৯১৮ সালের ফ্লু মহামারীর চেয়ে বেশি

রাশিদুল ইসলাম : [২] গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে ৬ লাখ ৮ হাজার ২ জন মারা গেছে। পরিসংখ্যানের হিসেবে অনুযায়ী অতিরিক্ত মারা গেছে ৭৫ হাজার ৯২৫ জন। কোভিডের বছর এত বেশি মানুষের মৃত্যু ১৯৪০ সালে দ্বিতীয় মহাযুদ্ধে বোমা বর্ষণে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১০ গুণ বৃদ্ধি পেলেও গত বছরের মত এত বেশি মানুষ মারা যায়নি। ডেইলি মেইল

[৩] এমনকি এ মৃত্যুর সংখ্যা গত ৫ বছরে ব্রিটেনে মৃত্যু সংখ্যার চেয়ে বেশি। তবে যুদ্ধে ব্রিটেনের বাইরে দেশটির নাগরিকদের মৃত্যুর সংখ্যা এ হিসেবে যোগ হয়নি।

[৪] এক ব্রিটিশ পরিসংখ্যান কর্মকর্তা বলছেন গত বছরের মৃত্যু সংখ্যা অস্বাভাবিক। আরো মৃত্যুর আশঙ্কা করছি আমরা। এবং কোভিড পরিস্থিতি এ সংখ্যাকে কোথায় নিয়ে যাবে তা জানিনা।

[৫] ব্রিটেনে দিনে কোভিডে মৃত্যু সংখ্যা এখন সহস্রাধিক। মঙ্গলবার মারা গেছে ১২’শ ৪৩ জন। গত সপ্তাহের চেয়ে সংক্রমণ ২৫ শতাংশ হ্রাস পেলেও একই সময়ে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৫৩৩ জন।

[৬] তবে ১৯১৮ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জনসংখ্যা ছিল ৩৪ মিলিয়ন আর এখন ৬০ মিলিয়ন। জনসংখ্যার অনুপাতে ওইসময় গতবছরের চেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল। আর দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় ১৯৪০ সালে মারা গিয়েছিল ৫ লাখ ৮১ হাজার ৫৩৭ জন।

  • সর্বশেষ