শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪১ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুকুরের মুখ থেকে উদ্ধার হলো নবজাতকের ক্ষতবিক্ষত লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] রাস্তায় কুকুরের টানাহেঁচড়ার সময় বিষয়টি সবার নজরে আসে। ওই নবজাতকের মাথা ছাড়া কোনো অংশ আর দেখা যাচ্ছে না। কে বা কারা শিশুটিকে রেখে গেছে সেটাও জানা যায়নি।

[৩] বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুকুরের টানাহেঁচড়া দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উপজেলার উত্তর চরলরেঞ্চ পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে ওড়না ও কম্বল মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে আছে।

[৪] তবে বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পৌঁছায়নি।

[৫] স্থানীয় সূত্র জানায়, একটি কালো ব্যাগ থেকে কম্বল, ওড়না ও লুঙ্গি মোড়ানো ওই নবজাতককে টেনেহেঁচড়ে বের করে আনে কুকুর। এটি দেখে স্থানীয়রা কাছে গিয়ে কুকুরটিকে তাড়িয়ে দেয়। কিন্তু তার আগেই নবজাতকের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

[৬] চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একটি ব্যাগ থেকে কুকুর টেনেহেঁচড়ে নবজাতকের দেহটি বের করেছে। দূর থেকে এটি দেখে কাছে এসে কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়। এরমধ্যেই শিশুটির পুরো দেহ ক্ষতবিক্ষত হয়। ঘটনাটি মর্মান্তিক।

[৭] মুঠোফোনে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ঘটনাটি এখনও কেউ আমাদের জানায়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়