শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৮:৫৫ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ইটভাটা গুঁড়িয়ে দেয়ায় কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল ১১টায় ঘণ্টাব্যাপী পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে ইট প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় হাজারও কর্মহীন শ্রমিক।

[৪] মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইট প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক মিয়া, শ্রমিক রেজাউল করিম, ফিরোজ মিয়া, উপজেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

[৫] বক্তারা বলেন, দেশে করোনা মহামারীর মধ্যে শ্রমিকদের হাতে কাজ না থাকায় তারা খেয়ে না খেয়ে দিনযাপন করছেন। চলতি মৌসুতে ইট প্রস্তুত কাজ করে তারা পরিবারের সদস্যদের মুখে দু’মুঠো ভাত যোগায়। এমন সময় পরিবেশ দূষণের নামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একের পর এক ইটভাটা গুঁড়িয়ে দেয়ায় তারা কর্মহীন হয়ে পড়েছে। এতে করে চলতি মৌসুমে ইটভাটা শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে তারা।

[৬] গত ১০ জানুয়ারী পলাশবাড়ী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালান পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএমফয়েজ উদ্দিন। এসময় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ব্যতিত নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার অপরাধে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া এবং ১১টি ইটভাটার বিরুদ্ধে মামলায় ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়