শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাকে কোপানোর ৭ দিনের মাথায় আগুনে ভস্মীভূত সেই যুবক

ডেস্ক রিপোর্ট: মাকে কোপানোর সাত দিনের মাথায় আগুনে ভস্মীভূত হয়ে গেছে মো. সোহাগ নামের এক যুবক। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘরে আগুন লাগলে ওই যুবক পুড়ে যায়। খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়াস সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে স্থানীয়রা মো. সোহাগের ভস্মিভূত লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ বলছে, অনুমান ছাড়া মো. সোহাগের লাশের তেমন কোনো অস্তিত্ব নেই। আপদমস্তক পুরোটাই পুড়ে অঙ্গার হয়ে গেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল বশর সবুজ বলেন, অলিপুর গ্রামের নুর নবীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকেন মৃত ছালেহ আহমদের স্ত্রী নিলুফা আক্তার বালি ও মো. সোহাগসহ তার দুই ছেলে। নুর নবীর বাড়ির সকলে ঢাকা ও অন্যত্র বসবাস করেন। গত ৬ জানুয়ারি সোহাগ তার মাকে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাকে কুপিয়ে আহত করার সাতদিনের মাথায় সোহাগ নিজেই লাশ হলো।

স্থানীয়রা জানান, গত সপ্তাহ খানেক আগে সোহাগ তার মাকে কুপিয়ে আহত করার পর সে কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। মায়ের কাছে টাকা না পেয়ে সে তার মাকে কুপিয়ে আহত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনো রহস্য আছে কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ