শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৬:২৯ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর সদরে ৮ পা নিয়ে জন্মাল ছাগল ছানা

ডেস্ক রিপোর্ট:  আমরা সাধারণত শুনেছি জোড়া মাথা নিয়ে অনেক প্রাণী জন্মগ্রহণ করেন। কিন্তু এবার ঘটল অদ্ভুত ঘটনা। এবার আটটি পা নিয়ে জন্মগ্রহণ করেছে একটি ছাগলে ছানা। তবে ওই ছাগল ছানাটি জন্মের এক ঘণ্টার মধ্যেই মারা যায়। সময় টিভি

সোমবার (১১ জানুয়ারি) যশোর সদরের মানিকদিহি গ্রামে এ ছাগল ছানাটি জন্ম নেয়।

আট পা ওয়ালা একটি ছাগল ছানা জন্মগ্রহণ করেছে- এমন একটি খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা অদ্ভুত ছাগল ছানাটি দেখতে ভীড় করেন সদর উপজেলার মানিকদিহি গ্রামের সরোয়ার হোসেনের বাড়িতে।

ওই গ্রামের বাসিন্দা সাব্বির রহমান এ বিষয়ে জানান, সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মানিকদিহি গ্রামের সরোয়ার হোসেনের পোষা কালো রঙের একটি ছাগল বাচ্চা প্রসব করে। ভূমিষ্ট ছাগল ছানাটি চার পায়ের পরিবর্তে ৮ পা নিয়ে জন্ম নেয়।

এ ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রতিবেশীদের মাধ্যমে মানিকদিহি গ্রামসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর ছাগল ছানাটি দেখতে উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে সরোয়ার হোসেনের বাড়িতে।

সাব্বির রহমান আরো বলেন, তিনিও খবর পেয়ে ছাগল ছানাটি দেখতে যান। তবে ততক্ষণে ছানাটি মারা যায়। সরোয়ার হোসেন তাকে জানিয়েছেন জন্মের এক ঘণ্টার মধ্যেই ছাগল ছানাটি মারা যায়।

মা ছাগলটি তার প্রথম প্রসবেই এ অদ্ভুত ছানার জন্ম দিয়েছে। দুপুরের পর ছানাটি মাটি চাপা দেয়া হবে বলে জানিয়েছেন সরোয়ার হোসেন।

এ বিষয়ে যশোর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শফিউল আলম জানান, গর্ভধারণের সময় একাধিক শুক্রানু গর্ভাশয়ে প্রবেশ করার ফলে অস্বাভাবিক বাচ্চা জন্ম নেয়। এ ধরনের বাচ্চা অনেক সময় জন্মের পরপরই মারা যায়। আবার কিছু বাচ্চা বেঁচে গেলেও তারাও অল্প দিনের ব্যবধানে মারা যায়। এ ধরনের সমস্যা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়