শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০১:৪০ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

শরীফ শাওন: [২] লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় সব স্কুলে নানা ধরনের মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। সোমবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভার্চুয়ালি লটারি কার্যক্রম উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক।

[৩] রাজধানীর স্কুল থেকে পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি স্কুলগুলোতে লটারি সম্পন্ন হয়। মোট আবেদনের মধ্যে ঢাকা বিভাগে ১ লাখ ৬৭ হাজার ৬১০টি, বরিশালে ১৬ হাজার ২৮৭টি, চট্টগ্রামে ১ লাখ ৩৩ হাজার ৫৫৮টি, রাজশাহীতে ৭০ হাজার ৮১২, খুলনায় ৪৩ হাজার ৫০৬টি, রংপুরে ৬৯ হাজার ৫২৩টি, সিলেটে ২৪ হাজার ৫৭৩ এবং ময়মনসিংহে ৪৯ হাজার ৬০টি আবেদন রয়েছে। ৩৯০টি প্রতিষ্ঠানে ৭৭ হাজার ১১৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি । শূন্য আসনের সমসংখ্যক অপেক্ষমাণ তালিকা প্রকাশ করেছে।

[৪] যার মধ্যে প্রথম শ্রেণিতে ৪২ হাজার ৩৭২টি, দ্বিতীয় শ্রেণিতে ১২ হাজার ৬৮৫টি, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৮ হাজার ১৯৪টি, চতুর্থ শ্রেণিতে ২২ হাজার ৯৬৮টি, পঞ্চম শ্রেণিতে ৩৬ হাজার ৭৩৪টি, ৬ষ্ঠ শ্রেণিতে ২ লাখ ৪৩ হাজার ৫১৬টি, ৭ম শ্রেণিতে ১১ হাজার ৫৩১টি, ৮ম শ্রেণিতে ২১ হাজার ৩৯৩টি এবং ৯ম শ্রেণিতে ৩৫ হাজার ৫৩৬টি আবেদন রয়েছে।

[৫] ফলাফল তাৎক্ষণিকভাবে টেলিটক ও সফটওয়্যারের মাধ্যমে স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হয়েছে। ভর্তির ক্ষেত্রে স্কুলগুলোকে ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে, শিক্ষার্থীদের পছন্দক্রমে পাঁচটি বিদ্যালয় রাখার সুযোগ দেওয়া হয়েছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়