শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:৩৩ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলো ট্রাক চালক

বগুড়া প্রতিনিধিঃ [২] শহরের নারুলী এলাকায় ব্যস্ততম চার রাস্তা মোড়ে (নারুলী স্কুলের পিছনে) ট্রাক-ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কোন হতাহত হয়নি।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নারুলী এলাকায় ব্যস্ততম চার রাস্তা মোড়ে বোনারপাড়া গামী ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বালু নামিয়ে রেল ক্রসিং পার হচ্ছিল এসময় বোনারপাড়া গামী ট্রেন আসলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটির নম্বর বগুড়া ড ১১-১০১৩। ট্রেনটি বেশ কয়েকবার হুইসিল দিলেও ট্রাকের চালক তা শুনতে না পেয়ে রেল লাইনের উপর উঠে যায়। আর এতে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাক চালক লাফিয়ে প্রাণ রক্ষা করেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সরিয়ে নেয়।

[৪] নারুলী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জামিরুল ইসলাম ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদক-কে বলেন, এই ব্যস্ততম এলাকায় রেল ক্রসিং এ স্থায়ী রেল ঘুমটি না থাকায় এরকম দুর্ঘটনা ঘটছে। এখানে একটি ঘুমটি বসিয়ে গেটম্যানের মাধ্যমে যানবাহন পারাপার করলে দুর্ঘটনা ঘটবে না।

  • সর্বশেষ