শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৭:৪৯ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনকাম ট্যাক্স ফাইলের বাহিরে হাজার হাজার কোটিপতি রয়েছে : আইজিপি

ইসমাঈল ইমু : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১ জানুয়ারী থেকে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ শুরু করে র‌্যাব। সোমবার র‌্যাব সদর দফতরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

[৩] এসময় আইজিপি ড. বেনজীর আহমেদ অসহায়দের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনীতি চীনকেও টপকে যাবে। বিশ্ব ব্যাংকের হিসেব মতে বর্তমানে আমরা ৭দশমিক ৫ জিডিপি নিয়ে ভারতকে টপকে গিয়েছি। পদ্মাসেতু চালু হলে জিডিপিতে আরো ১ দশমিক ৫ বৃদ্ধি পাবে। এভাবে আমাদের অর্থনীতি এগিয়ে চললে আশাকরি আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে চীনকেও টপকে যাবে বাংলাদেশ।

[৪] কিশোর গ্যাং একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে জানিয়ে আইজিপি বলেন, আমরা চাই না তারা ড্রাগ (মাদক) নিয়ে নষ্ট হয়ে যাক। বিষয়গুলোর প্রতি পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। এটা আপনাদের দায়িত্ব। না নিতে পাড়লে সন্তান কেন জন্ম দিয়েছেন? এই দায়িত্ব পরিবারকে নিতেই হবে।

[৫] আইজিপি বলেন, কলাবাগানের ঘটনাটি দেখেন, সেখানে ধর্ষন হয়েছে, হত্যা করা হয়েছে। এটি একটি পুর্নাঙ্গ ক্রাইম (অপরাধ)।কিন্তু দুজনই শিশু। আমরা যেনো আইনের আধুনিকায়ন করতে গিয়ে জটিলতা তৈরি না করি। পত্রিকার পাতা খুললেই কিশোর গ্যাং। আদালতের নির্দেশনা মোতাবেক শিশুদের হেফাজতে নিতে হলে নানা ধরণের নিয়ম রয়েছে। তাদের বিচার শিশু আদালতে করতে হবে।

[৬] আমাদের দেশে কয়টি শিশু আদালত রয়েছে? শিশুদের ধরে আনলে রাখতে হবে সংশোধনাগারে। কিন্তু সংশোধনাগার কয়টি আছে? এগুলো নেই তবে কি আমরা কিশোর গ্যাং ও শিশু অপরাধীদের গ্রেফতার করবো না? শিশু আদালত নেই তাতের কি বিচার হবে না? হবে, সব কিছুই করতে হবে। তবে শিশুদের সচেতনার জন্য পরিবাবকে দায়িত্ব নিতে হবে।

[৭] অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহা পরিচালক (অপারেশন) কর্ণেল তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন

  • সর্বশেষ