শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৬:৪৩ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপল সিইও’র বেতন ৯১ কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট : অ্যাপলের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয় মূলত স্টিভ জবসের যাদুতেই। প্রতিবছর নিত্য নতুন পণ্য নিয়ে টেক জায়ান্টটির চমক অব্যাহত আছে। যার পেছনের কারিগর প্রতিষ্ঠানটির বর্তমান সিইও টিম কুকের।

চলমান করোনা মহামারীর সময় অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতোই কিছুটা বেকায়দায় পড়েছিল অ্যাপল। তবে সেই ক্ষতিপূরণে সক্ষম হয়েছে তারা। তাই টিম কুকের নগদ বোনাস বেড়েছে ৪০ শতাংশ। যার পরিমাণ প্রায় ১ কোটি ৭ লাখ ডলার বা ৯০ কোটি ৯৫ লাখ টাকা।

টিম কুক ২০২০ সালে মোট ১ কোটি ৪৮ লাখ ডলার বেতন পেয়েছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর মধ্যে নগদ ক্যাশ বোনাস এবং ৩০ লাখ ডলার বেতন।

সিইও হিসেবে টিম কুক যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন অ্যাপলের মূল্য ছিল ৩৪৮ বিলিয়ন ডলার, যা এখন ২ ট্রিলিয়নে পরিণত হয়েছে। ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হতে অ্যাপলের সময় লেগেছে ৪২ বছর। এরপর ২ ট্রিলিয়নে যেতে শুধু ২ বছর। এ পরিসংখ্যানই বলে দেয় অ্যাপল কত শক্তিশালী হয়ে সামনের দিকে এগোচ্ছে।

গত বছর আগস্টে বিশ্বের শত কোটিপতির তালিকায় নাম উঠেছে অ্যাপল সিইও টিম কুকের। এর পেছনে অ্যাপলের বাজারমূল্য বৃদ্ধি ভূমিকা রেখেছে।

নয় বছর আগে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে প্রতিষ্ঠানটির সিইওর দায়িত্ব পান টিম কুক। ১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেন টিম কুক। গত আগস্টের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ৬০ বছর বয়সী টিম কুকের কাছে অ্যাপলের সরাসরি ৮ লাখ ৪৭ হাজার ৯৬৯টি শেয়ার রয়েছে।
সূত্র-সময়.টিভি

  • সর্বশেষ