শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা কলারোয়া পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন

সাতক্ষীরা প্রতিনিধি : [২] তৃতীয় ধাপের সাতক্ষীরা কলারোয়া পৌরসভা নির্বাচনে রোববার মনোয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন কাউন্সিলর প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম কাজী তার মনোনয়ন প্রত্যাহার করেন। কলারোয়া নির্বাচন অফিস সূত্রে বিকালে এ তথ্য জানানো হয়।

[৩] নির্বাচনে মেয়র পদে মোট ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন, শেখ শরিফুজ্জামান তুহিন।

[৪] এছাড়া এস্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আক্তারুল ইসলাম, তার সহধর্মিনী নাসরিন সুলতানা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

[৫] কলারোয় উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১১ জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৬] উল্লেখ্য , কলারোয়া পৌরসভায় ২১ হাজার ২’শ ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২’শ ৮৫ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৯’শ ৯৬ জন। এবারের এ নির্বাচনে ৯টি কেন্দ্রে ৬৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়