শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ কোরিয়ায় ও ভিয়েতনামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কূটনৈতিক প্রতিবেদক: [২] দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি ও সেইসাথে মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং সকল মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

[৩] তিনি জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট আলোচনার পাশাপাশি সেসময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন।

[৪] রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের অভিন্ন লক্ষ্যমাত্রা অর্থাৎ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের একাগ্রচিত্তে কাজ করার আহ্বান জানান।

[৫] বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ভিয়েতনামে রক্তদান কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করেন ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ।

[৬] বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী এবং জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ