শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১১:৪১ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরান ঢাকায় ১৪ জানুয়ারি সাকরাইন উৎসব

মনিরুল ইসলাম: [২] পুরান ঢাকায় ১৪ জানুয়ারি ঘুড়ি ওড়ানোর সাকরাইন উৎসব। এ উৎসবকে সামনে রেখে চলছে পুরান ঢাকার অলিগলিতে ঘুড়ি-নাটাই বেচাকেনার প্রতিযোগিতা ।

[৩] পুরনো ঢাকার স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যায়, সাকরাইন বাংলাদেশের প্রাচীন উৎসবগুলোর মধ্যে অন্যতম। এটি ঘুড়ি উৎসব বা পৌষসংক্রান্তি নামেও পরিচিত। পৌষ মাসের শেষে মাঘ মাসের প্রথম দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই উৎসব পালন করা হয়। সাকরাইনে নতুন চালের পিঠাপুলি খেয়ে, ঘুড়ি উড়িয়ে আনন্দ উৎসবে পালন করা হয় এ উৎসব।

[৪] এদিকে,আগামী বৃহস্পতিবার সূত্রাপুর এলাকায় এবং পরদিন শুক্রবার শাঁখারীবাজার এলাকায় এ উৎসব উদ্যাপন করা হবে।

[৫] উৎসবের দিন হয় ঘুড়ি ওড়ানো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘুড়ি ওড়ানো বাড়বে। শেষ বিকেলে শীতের হাওয়ায় ঘুড়ির কাটাকাটি । সন্ধ্যায় আধুনিক সাউন্ড সিস্টেমের সঙ্গে আগুন নিয়ে খেলা, আতশবাজি আর ফানুসে আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ।

[৬] খোঁজ নিয়ে দেখা যায়, পুরান ঢাকার লক্ষ্মীবাজার, নারিন্দা, সূত্রাপুর ,শাঁখারীবাজার, তাঁতীবাজার, লালবাগ এলাকায় ঘুরে উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। পাড়া- মহল্লায় বিক্রি হচ্ছে ঘুড়ি।

[৭] সাধারণ ঘুড়িগুলো আকৃতি ভেদে ৫ থেকে ২৫ টাকায় বিক্রি হয়। বিভিন্ন নকশা ও বিদেশি ঘুড়িগুলোর দাম ১৫০ থেকে ৪০০ টাকা। নাটাইয়ের দাম ১৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। মাঞ্জা দেওয়া সুতার দাম ১৫০ টাকা।

[৮] এদিকে, জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রথমবারের মতো এই উৎসব আয়োজন করছে। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগান সামনে পুরনো ঢাকার সব ওয়ার্ডে উৎসব পালিত হবে। বেলা দুইটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত উৎসব চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়