শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:২৮ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ শুরু

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশি-বিদেশি দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ শুরু হয়েছে। জাগোনিউজ২৪

রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়।

দৌড়বিদরা দুটি বিভাগে ভাগ হয়ে আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-গুলশান ১-পুলিশ প্লাজা-হাতিরঝিল এলাকায় দৌড়াবেন।

২১.০৯৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথনে ১১১ জন অংশ নিয়েছেন। তাদের মধ্যে এলিট অ্যাথলেট ৬ জন। পুরুষ ৩ জন, নারী ৩ জন। তাদের মধ্যে প্রথম হয়েছেন এডমিন কিপ্রো, দ্বিতীয় আবদেল আজিজ ও তৃতীয় হয়েছেন দাওয়াদ ফিকাসু।

হাতিরঝিলের মধুবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা যায়, অনেকেই অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। তবে নিরাপত্তার কারণে যেতে না পারায় নিরাপত্তা প্রহরীদের ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে হাতিরঝিল এলাকায় প্রবেশ না করার অনুরোধ করেন।

ফুল ম্যারাথনের ১০০জন দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটার দৌড়াবেন। ম্যারাথনে অংশগ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন অংশ নিয়েছেন।

ফুল ম্যারাথনে পুরুষ ও নারী বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার মার্কিন ডলার করে, রানারআপ ১০ হাজার ডলার করে, তৃতীয় স্থান অর্জনকারী পাঁচ হাজার ডলার করে, চর্তুথ স্থান অর্জনকারী চার হাজার করে, পঞ্চম তিন হাজার, যষ্ঠ দুই হাজার এবং সপ্তম স্থান র্অজনকারী এক হাজার ডলার পুরস্কার পাবেন।

সার্ক এবং দেশি পুরুষ ও নারী দৌড়বিদদের মধ্যে চ্যাম্পয়িনরা ৫ লাখ টাকা, রানারআপ চার লাখ টাকা, তৃতীয় স্থান অর্জনকারী তিন লাখ করে, চর্তুথ স্থান অর্জনকারী দুই লাখ টাকা এবং পঞ্চম স্থান র্অজনকারী এক লাখ টাকা করে পাবেন।

অপরদিকে হাফ ম্যারাথনে পুরুষ ও নারী দুই বিভাগেই বিদেশি এলিট বিভাগের চ্যাম্পিয়ন দুই হাজার সাতশ ৫০ মার্কিন ডলার, রানার আপ এক হাজার পাঁচশ ডলার এবং তৃতীয় হওয়া দৌড়বিদ পাবেন সাতশ পঞ্চাশ মার্কিন ডলার। দেশি অংশগ্রহণকারীদের মধ্যে চ্যাম্পিয়ন আড়াই লাখ টাকা, রানার আপ দুই লাখ, তৃতীয় স্থান অর্জনকারী দেড় লাখ টাকা এবং চর্তুথ ও পঞ্চম স্থান অর্জনকারী পাবেন ১০ হাজার টাকা।

এই ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন এবং মরক্কো থেকে রানার এবং ভারত, মালদ্বীপ, নেপাল পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন বিদেশি দৌড়বিদ অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে অংশ নিতে হয়েছে।

  • সর্বশেষ