শিরোনাম
◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন ফতুল্লা থানা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: [২] শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ ফতুল্লা থানা ছাত্রদলের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

[৩] বিক্ষোভ মিছিলের ব্যানারে লেখা ছিল- ‘টাকার বিনিময়ে দেয়া অছাত্র ও বিবাহিতদের দিয়ে গঠিত ফতুল্লা থানা ছাত্রদল আহ্বায়ক কমিটি মানি না মানবো না’ অবিলম্বে দালাল রনির বহিষ্কার চাই।

[৪] জানা যায়, মশিউর রহমান রনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি।

[৫] সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফতুল্লা থানা ছাত্রদলের ব্যানারে সংগঠনটির ২৫ থেকে ৩০ জন পদবঞ্চিত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তারা, রনির বহিষ্কারের দাবি, টাকার বিনিময়ে কমিটি মানি না মানবো না সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন। পরে পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রনির কুশপুত্তলিকা দাহ করেন।

[৬] এ বিষয়ে জানতে চাইলে রনি বলেন, ‘মিছিল কারা করেছেন তা আমি জানি না। বিবাহিত ও বয়সের কারণেই অনেকে কমিটিতে পদ পায়নি। যারা সংগঠনের জন্য যোগ্য এবং যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেই নিয়েই কমিটি করা হয়েছে। এ কারণে অনেকেই কমিটিতে জায়গা পায়নি।’

[৭] টাকার বিনিময়ে কমিটি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি টাকায় নয়, কাজে বিশ্বাসী।’

[৮] ছাত্রদলের বিক্ষোভ মিছিলের বিষয়ে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে অনেক নেতার লোক না থাকার কারণে তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ