শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৭:৩৫ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না ট্রাম্প, তবে জর্জ ডব্লিউ বুশ স্ত্রীসহ যাবেন

দেবদুলাল মুন্না:[২] শুক্রবার এক টুইটে এ কথা বলেন বিদায়ী প্রেসিডেন্ট। ট্রাম্প টুইটে লেখেন, ‘যারা এতদিন ধরে জানতে চেয়েছিলেন, তাদের উদ্দেশে বলছি, আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাচ্ছি না’। খবর সিএনবিসি ও ভার্জ নিউজের

[৩] তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশ। এক টুইটে তার চিফ অব স্টাফ ফ্রাডি ফোর্ড বলেন, জর্জ ডবিøউ বুশ এবং মিসেস বুশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ক্যাপিটলে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

[৪] ২০২০ প্রেসিডেন্ট নির্বাচন মেনে নেওয়ার একদিন পরই এ ধরনের টুইট করলেন ট্রাম্প। যেখানে শুরু থেকেই নির্বাচনে অনিয়মের অভিযোগে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। একটার পর একটা মামলা করছিলেন।

[৫] রিপোর্টে বলা হয়, নভেম্বরের মাঝামাঝিতে সব ধরনের বড় বড় সংবাদমাধ্যমে জো বাইডেনের জয়ের প্রাথমিক খবর প্রকাশ পায়। এরপর ডিসেম্বরের মাঝামাঝিতে ইলেক্টোরাল কলেজ ভোটের মাধ্যমে নিশ্চিত হয় তার জয়। কিন্তু রিপাবলিকান প্রার্থী ট্রাম্প প্রায়ই জোর দিয়ে বলেছেন, তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন নির্বাচনে। তিনি জোর দিয়ে এও বলেছেন, তার নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও ভোট চুরি হয়েছে।

  • সর্বশেষ