শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০১:৫৮ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর ভাষণ উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণ জণগণের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন। গত এক যুগে আর্থ-সামাজিকসহ অন্যান্য খাতে দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে, এতে তার সংক্ষিপ্ত চিত্র ফুটে উঠেছে। করোনা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা-ই সত্য। সেটা বাস্তবে প্রমাণ করে দেখাবো।

[৩] তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখাও প্রস্ফুটিত হয়েছে। ২০০৮ সালে মাথাপিছু আয় যেখানে ছিল মাত্র ৬২৫ ডলার, আর এখন মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ মার্কিন ডলার। দারিদ্র্যের হার এখন ৪১ দশমিক ৫ থেকে ২০ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ২২ শতাংশ থেকে ১১ শতাংশে হ্রাস পেয়েছে।’

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি আমলে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র ৩ হাজার ৩ শ’ মেগাওয়াট। আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত প্রায় ১৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪২১ মেগাওয়াট।

[৫] তিনি বলেন, বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি-জামায়াতের দুঃশাসনে সরকারের সব খাত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। তারা টানা ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কালিমা লেপে দেয়েছিল দেশের ললাটে। দেশের মানুষ আর বিএনপির অপশাসনের মৃত্যু উপত্যকায় ফিরে যেতে চায় না। তারা করোনা ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার করছে, তারা এর আগেও অপপ্রচার করেছে।

[৬] শুক্রবার তার বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়