শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৬:৫১ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট: স্থানীয় এক আওয়ামী লীগ নেতার করা একটি রাষ্ট্রদোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত।

একই সঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৩১ মার্চ ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, গত ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে রাজাকার বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করেন। পরে তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়।

এ ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাদী হয়ে চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় তারেক রহমানকে আসামি করা হয়। মামলার চার্জ গঠনের পর বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ ফখরুল আবেদীন মামলার আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন (অতিরিক্ত জেলা জজ আদালত) পিপি দেবব্রত চক্রবর্তী। সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়