শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:৫২ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক নিয়ে বিপাকে শাবনূর

বিনোদন ডেস্ক: একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। যার জনপ্রিয়তা এখনো কমেনি। ভক্তরা এখনো তাকে ঠিক আগের মতো করেই পছন্দ করে। তাইতো তার সম্পর্কে জানার আগ্রহও দেখায়।ফেসবুকের মাধ্যমে অনেকেই তার সমন্ধে জানতে পারেন। কিন্তু এই ফেসবুক নিয়েই বিপাকে শাবনূর।

ফেসবুকে চিত্রনায়িকা শাবনূরের ছবি সম্বলিত ‘কাজী শাবনূর নূপুর’ নামের একটি অ্যাকাউন্টের সঙ্গে শোবিজের অনেককে যুক্ত দেখা যাচ্ছে। আবার অ্যাকাউন্টটি থেকে অনেককে অনুরোধও পাঠানো হচ্ছে। এই অ্যাকাউন্টটি পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ ফলো করছেন।

কিন্তু চিত্রনায়িকা শাবনূর জানালেন, ফেসবুকে তার কোন অ্যাকাউন্টেই নেই! মানুষ যে অ্যাকাউন্টটি তার ভাবছেন সেটি ফেইক! তবে সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন এই নন্দিত অভিনেত্রী, আর এতেই সরব রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে শাবনূর বলেন, ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। তবে একটি পেইজ আছে। যেটাতে আমি সক্রিয় নই। আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছি। সেটাতেই আমি সক্রিয় রয়েছি। কেউ চাইলে সেখান থেকে আমার আপডেট দেখতে পারবেন।

শাবনূরের প্রকৃত নাম কাজী শারমীন নাহিদ নূপুর। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় গত শতকের নব্বইয়ের দশকে। ১৯৯৩ সালে প্রয়াত প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

গত বছর বিচ্ছেদের খবর আসে চিত্রনায়িকা শাবনূরের। ৮ বছরেই সংসারের ইতি টেনে স্বামী অনিককে ডিভোর্স দেন তিনি। তাদের সংসারের একমাত্র পুত্র সন্তান আইজান নিহান। বিচ্ছেদের খবর প্রকাশের আগ থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর।ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়