শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০২:৩০ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের চৌগাছায় ১৪ জুয়াড়ির কারাদণ্ড

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ১৪ জুয়াড়িকে কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় নগদ ১৫ হাজার ৮৪৯ টাকা ও জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।

[৩] চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে শহরের হলদিহাটায় মামা-ভাগ্নে টি-স্টলে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে ৭দিন করে এবং দোকানি শাহজালাল ওরফে জঙ্গুকে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

[৪] আদালত পরিচালনা শেষে তাদের চৌগাছা থানায় নেয়া হয়। সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

[৫] আদালতে সাজাপ্রাপ্তরা হলো, মামাভাগ্নে টি-স্টলের মালিক শাহজালাল ওরফে জঙ্গু (৪৫), ইমরান হোসেন (২৫), মামুন হোসেন (৩২), রফিকুল ইসলাম (৩৭), মোয়াজ্জেম হোসেন (২৫), শরিফুল ইসলাম (৪০), মুন্না (২২), দেলোয়ার হোসেন (৩৬), আবুল হোসেন (৩২), জমির হোসেন (৩০), ইমন হোসেন (২৫), হারুন অর রশিদ (৩৫), রাকিব হোসেন (৩০) ও মামুন হোসেন (৩২)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল বলেন, ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৩ ধারায় দোকানিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৩ জনকে জুয়া খেলা ও দেখার অপরাধে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

[৬] এ সময় চৌগাছা থানার এসআই কুদ্দুস এবং রাজেশ, এএসআই মান্নান, ইব্রাহিম রাসেল ও সুমন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

[৭] চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়