শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অং সানের কাছে রাখাইনের মুসলিমদের নিরাপত্তা চেয়েছিলেন জিন্নাহ

ইমরুল শাহেদ: [২] মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সান বার্মার স্বাধীনতা নিয়ে আলোচনা করার জন্য লন্ডন যাওয়ার পথে করাচিতে যাত্রা বিরতি করেন। সেখানেই তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে সাক্ষাৎ করেন। ইরাবতি

[৩] এ সময়ে জিন্নাহ ছিলেন অল-ইন্ডিয়া মুসলিম লীগের নেতা এবং পরে তিনি ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর গভর্নর জেনারেল হন।

[৪] সাক্ষাতে দু’জন করমর্দন করে জেনারেল অং সান বলেন, তিনি আগে কখনো জিন্নাহর সঙ্গে দেখা করেননি। কিন্তু তিনি ব্রিটেনকে জিন্নাহর চ্যালেঞ্জ সম্পর্কে শুনেছেন।

[৫] জবাবে জিন্নাহ বলেন, ‘আমিও আপনার স্বাধীনতা সংগ্রামের কথা শুনেছি। আমরা দুজনেই যেহেতু স্বাধীনতার জন্য লড়াই করছি সেহেতু আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা বাঞ্চনীয়।’

[৬] এক ঘণ্টা স্থায়ী আলোচনায় জিন্নাহর পাকিস্তান সৃষ্টির কারণ স্থান পায় এবং অং সান বর্ণনা করেন তাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি ও স্বাধীনতা সংগ্রামের বিষয়।

[৭] তারা দু’জন মংডুতে আরাকান (রাখাইন) মুসলিমদের নিয়েও আলোচনা করেন। মংডুকে পূর্ববঙ্গের (বাংলাদেশ) অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনা হয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়