শিরোনাম
◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে ◈ হঠাৎ ঝড়ে বজ্রপাতে বিপর্যয়, ৬ জেলায় নিহত ১১ জন ◈ সচিবালয়ে ২১ তলা আধুনিক ভবন নির্মাণ প্রকল্পে একনেকের অনুমোদন মেলেনি ◈ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, আইন পাস সংসদে

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা প্রদান

কামাল হোসেন: [২] গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত আ'লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা মুন্সিকে বৃহস্পতিবার দুপুরে গণসংবর্ধনা দেয়া হয়েছে ।

[৩] বুধবার ঢাকায় শপথ গ্রহণ শেষে তিনি বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ফেরি যোগে দৌলতদিয়া ঘাটে পৌছান। এসময় তাকে স্বাগত জানাতে শতশত দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি কয়েক হাজার জনতা ফেরিঘাটে জড়ো হন।

[৪] সংবর্ধনা উপলক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও সাধারণ জনতার ব্যানারে দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাটে সুসজ্জিত সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়। সেখানে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন ও সাধারণ জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
[৫] সংবর্ধনার জবাবে মোস্তফা মুন্সি সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নয়, গোয়ালন্দ উপজেলাবাসীর সেবক হিসেবে সমন্বিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়