শিরোনাম
◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া থাকলে উভয় দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়: খাদ্যমন্ত্রী

আনিস তপন: [২] বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎকালে এ কথা বলেন।
তিনি বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত পুরাতন বন্ধু। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা দিন দিন আরো সুদৃঢ় হচ্ছে।

[৩] এসময় চলমান করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের ভূয়শী প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের জি টু জি এবং উন্মুক্ত দর পদ্ধতির মাধ্যমে ভারত থেকে চাল আমদানি যাতে দ্রুততার সাথে সম্পন্ন হয় সেজন্য ভারতের ভেতর অগ্রাধিকার ভিত্তিতে বন্দরের সব সুবিধা প্রদানের নিশ্চয়তা দেন ভারতীয় হাইকমিশনার। এছাড়াও খাদ্য পণ্যের মান উন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি, চলমান খাদ্য গুদাম নির্মাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

[৪] খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাতকালে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত।

  • সর্বশেষ