শিরোনাম
◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প ◈ সংসদে কেনাকাটায় দুর্নীতির অভিযোগ: ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ, তদন্তে ৫ এমপি

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৩:৩৭ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনা থেকে ৬ মাসের জন্য ধারে গেতাফেতে খেলতে গেলেন অ্যালেনা

স্পোর্টস ডেস্ক : [২] ছয় মাসের জন্য ধারে বার্সেলোনা ছেড়ে গেতাফেতে যোগ দিয়েছেন কার্লোস অ্যালেনা। ফলে চলতি মৌসুমটা আর বার্সেলোনাতে শেষ করতে পারছেন না তরুণ। বুধবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কাতালান ক্লাবটি।

[৩] নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে কাতালান ক্লাবটি লিখেছে, গেতাফের সঙ্গে এফসি বার্সেলোনা একটি চুক্তিতে পৌঁছেছে যে, ২০২০/২১ মৌসুমের শেষ পর্যন্ত কার্লোস অ্যালেনার ধারে খেলবে। মাদ্রিদের ক্লাবটি তার সমস্ত বেতন-ভাতা দিবে।

[৪] গত মৌসুমে ধারে রিয়াল বেতিসের হয়ে খেলেছিলেন অ্যালেনা। চলতি মৌসুমে বার্সেলোনায় ফিরেছিলেন তিনি। তবে কোচ রোনাল্ড কোমান জানিয়ে দেন তার অধীনে পর্যাপ্ত সময় পাবেন না তিনি। তাই তার উন্নতির জন্য নিয়মিত মাঠে থাকতে বিকল্প দল খুঁজতে থাকে দলটি। শেষ পর্যন্ত এ শীতে যোগ দেন গেতাফেতে।

[৫] গেতাফেতে তার সাবেক সতীর্থ মার্ক কুকুরেয়ার সঙ্গে খেলবেন অ্যালেনা। তার মতো বার্সেলোনা থেকে ধারে গেতাফেতে যোগ দিয়েছিলেন কুকুরেয়া। পরে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় গেতাফে। তবে অ্যালেনার চুক্তিতে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার কোনো বিকল্প রাখা হয়নি। লা মাসিয়া থেকে উঠে আসা অ্যালেনা ২০১৬/১৭ মৌসুমে কোপা দেল রের ম্যাচে প্রথম সিনিয়র দলে জায়গা পান। তখন থেকে দলটির হয়ে মোট ৪৩টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। গোল দিয়েছেন তিনটি। চলতি মৌসুমে পাঁচটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন এ তরুণ। - মার্কা / ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়