শিরোনাম
◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস ◈ বিকাশ-নগদসহ এমএফএসে সেন্ড মানি চার্জ এক নয়, সংসদে জানালেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:১৯ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগীরা গরিব, তাই সাড়ে পাঁচ কোটি টাকা বিল মওকুফ করলেন মুসলিম চিকিৎসক!

ডেস্ক রিপোর্ট : ঘটনাটি যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের। একজন মুসলিম মার্কিন ক্যান্সার চিকিৎসক ২০০ জন ক্যান্সার রোগীর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার হাসপাতাল বিল মওকুফ করে দিয়েছেন।

পাকিস্তানি বংশোদ্ভুত ডা. ওমর আতিক বুঝতে পারছিলেন, করোনাভাইরাস মহামারির কারণে তাদের রোগীদের একটি বড় অংশ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।

এরপর স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নেন ওই বিপুল বিল মওকুফের।

কিন্তু সেজন্য প্রায় ৩০ বছর ধরে চালানো ক্লিনিকটি গত বছর বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি।

রোগীদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য ডা. আতিক একটি পাওনা আদায়কারী প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছিলেন।

কিন্তু হিসাব নিকেশ করে তিনি বুঝতে পারেন, তার রোগীদের আর্থিক দুর্দশা।

এরপর ক্রিসমাসের সময় তিনি ২০০ রোগীকে চিঠি দিয়ে জানিয়ে দেন যে তাদের বকেয়া মওকুফ করা হয়েছে।

পাকিস্তানি বংশোদ্ভূত ডা. আতিক ১৯৯১ সালে পাইন ব্লাফ শহরে আরকানসাস ক্যান্সার ক্লিনিক প্রতিষ্ঠা করেন।

ক্লিনিকে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির মত চিকিৎসা দেয়া হয় ওই প্রতিষ্ঠানে।

ডা. আতিক লিটল রকের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসে একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

এবিসি’র গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমার মনে হল মহামারির মধ্যে বহু মানুষ ঠিকানা হারিয়েছে, আপনজন মারা গেছেন অনেকের এবং ব্যবসা-বাণিজ্য সব হারিয়ে নিঃস্ব হারিয়েছেন কত মানুষ।

ফলে বকেয়া মওকুফের জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে!”

আর এই কর্মের জন্য অ্যাডভোকেসি গ্রুপ আরকানসাস মেডিকেল সোসাইটি থেকে শুরু করে পাওনা আদায়কারী প্রতিষ্ঠান সবার বাহবা কুড়িয়েছেন তিনি।

যদিও শেষ পর্যন্ত অর্থ সংকটে নিজের ক্লিনিকটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ