শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্মীয় অনুষ্ঠানে মাইকে লাউড স্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি হয় তা লাঘবে সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] বৈঠক সূত্রে জানা যায়, প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীসহ যে সকল সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এবং নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ।

[৪] বৈঠকে দেশের বিভিন্ন স্থানে করোনাকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সভা সমিতিতে মাইকে লাউড স্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি হয় তা লাঘবে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে সমন্বয় করার সুপারিশ করা হয়।

[৫] বৈঠকে ২০২০-২১ অর্থবছরে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ ও মন্দিরে বিতরণের জন্য বরাদ্দ ৫ লাখ টাকা করার সুপারিশ করা হয়।

[৬] কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

[৭] এতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, কমিটির সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও মোসা. তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ