শিরোনাম
◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান নিয়ে অতিভক্তি

মহিউদ্দিন আহমদ, ফেসবুক থেকে, ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম পাঁচটি প্রদেশ নিয়ে। প্রদেশগুলো হলো- পূর্ববঙ্গ, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর- পশ্চিম সীমান্ত প্রদেশ। তখন পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান নামের কোনো ভূখণ্ড ছিল না। ১৯৫৫ সালে পশ্চিম অংশের চারটি প্রদেশ মিলিয়ে একটি ইউনিট করার সিদ্ধান্ত হয়। এর নামকরণ হয় পশ্চিম পাকিস্তান। এর ধারাবাহিকতায় পূর্ব অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের প্রথম সংবিধানে প্রদেশ দুটির নতুন নাম আনুষ্ঠানিকতা পায়।

বাঙালি মুসলমানের পাকিস্তানি জোশ শুরু থেকেই ছিল উৎকট রকম বেশি। তাদের 'রাজনৈতিক সচেতন' অংশটি আগবাড়িয়ে পূর্ববঙ্গ বলা বাদ দিয়ে শুরু থেকেই পূর্ব পাকিস্তান নাম জপ করতে শুরু করে। ফলে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তৈরি হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, ১৯৪৯ সালের ২৩ জুন তৈরি হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর ওই বছর ২৬ এপ্রিল তৈরি হয় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। পাকিস্তানের প্রতি এই অতিভক্তির কারণে এ অঞ্চলের মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে। ১৯৭১ সালের মার্চের আগপর্যন্ত তারা পূর্ব পাকিস্তান নামটি পরম মমতায় ব্যবহার করেছে।

আমার জানা মতে, পকিস্তান বা পূর্ব পাকিস্তান নাম, এবং কোনো উর্দু বা ইংরেজি শব্দ ব্যাবহার না করে বাংলা ভাষায় এ দেশে প্রথম যে রাজনৈতিক দলটি ১৯৬৮ সালে তৈরি হয়েছিল, তার নাম পুর্ব বাংলা শ্রমিক আন্দোলন। অন্য দলের লোকেরা এদের বলত সন্ত্রাসী।

  • সর্বশেষ