শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৫:১৬ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে প্রকাশ্যে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে ১২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্বপন দেব: [২] মৌলভীবাজারে জনসন্মুখে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

[৩] মঙ্গলবার (৫ জানুয়ারি) মৌলভীবাজার শহরে বাসস্ট্যান্ড এবং হাসপাতাল সংলগ্ন এলাকায় পাবলিক প্লেসে ধূমপান করা এবং বিড়ি, সিগারেট ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করার অভিযোগে ১২ ব্যক্তিকে মোবাইল কোর্টে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন- ২০০৫ এর বিভিন্ন ধারায় অর্থদন্ড প্রদান করে তা আদায় হয়েছে।

[৪] মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম এবং মোঃ রফিকুল ইসলাম।

[৫] মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জনস্বার্থে পাবলিক প্লেসে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়