শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দশ বছর পর ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক

তরিকুল ইসলাম: [২] মঙ্গলবার শুরু হওয়া বৈঠকের প্রথম দিনে অভিন্ন ৬ নদীর পানি বণ্টনকে প্রাধান্য দিয়ে আলোচনায় স্থান পেয়েছে গঙ্গা, তিস্তা ও সীমান্তবর্তী নদীগুলোর তীরসুরক্ষা।

[৩] ছয়টি নদী খোয়াই, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী ও গোমতী নিয়ে ১৯৯৭ সাল থেকে আলোচনা করছে উভয় দেশ। ভার্চুয়াল এ বৈঠক বুধবার (৬ই জানুয়ারি) বিকেলে শেষ হবে।

[৪] গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও ওই ছয় অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। উভয় প্রধানমন্ত্রী এই ইস্যু দ্রুত শেষ করার তাগিদ দেন।

[৫] কূটনৈতিক ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তিস্তা চুক্তি যে আপাতত হচ্ছে না, এ ব্যাপারে মোটামুটি সবাই নিশ্চিত। তবে তিস্তার কারণে অন্য নদীর পানি বণ্টনের বিষয়টি যাতে আটকে না থাকে সেদিকেই নজর থাকছে ঢাকার।

[৬] আগামী মার্চে জেআরসির শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়