শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১১:০৮ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত ২ ডলারে ভ্যাকসিন কিনবে, বাংলাদেশ ৫ ডলারে, ৩ ডলার কোথায় যাবে: মান্না

মনিরুল ইসলাম : [২] নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পৃথিবীর অনেক দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি।

[৩] তিনি বলেন, সরকার বলছে জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলছেন, আমরা সরকারের সাথে সরকারি চুক্তি করেছি। আরেকজন এমপি বলেছেন, সরকারের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি।

[৪] মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদলের উদ্যোগে ‘ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

[৫] ভ্যাকসিন ক্রয়ের চুক্তি প্রসঙ্গে তুলে মান্না বলেন, ভারত ২ ডলারে ভ্যাকসিন কিনবে। বাংলাদেশ কিনবে ৫ ডলারে। বাকি তিন ডলার কোথায় যাবে?

[৬] তিনি বলেন, আমরা গত ১২ বছর ধরে অনেক কথা বলেছি, যেসব কথা বলেছি তার এক শ ভাগের একভাগও যদি বাস্তবায়ন হতো তাহলে এই সরকার ক্ষমতায় থাকতে পারত? আমরা সেই কাজগুলো বাস্তবায়ন করতে পারিনি।

[৭] ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই নির্বাচনে এমন একটা পরিবেশ তৈরি করা হয়, ওই নির্বাচন মানা যাবে না।

[৮] আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন আক্তার, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়