শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি রোভার স্কাউটের অ্যাওয়ার্ড লাভ

জবি প্রতিনিধি: [২] প্রতিবছরের ধারাবাহিকতায় এবারো বাংলাদেশ স্কাউটস জাতীয় সদরদপ্তর কর্তৃক প্রদানকৃত অ্যাওয়ার্ড অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রোভার স্কাউট গ্রুপ। প্রাকৃতিক দূর্যোগে ও মানবতার সেবায় কাজের সম্মাননা স্বরুপ সোমবার এ অ্যাওয়ার্ড ঘোষনা করে বাংলাদেশ স্কাউটস।

[৩] জানা যায়, এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এনামুল হাসান কাওছার, সাদিয়া আখতার, মোল্লা মামুন হাসান, নবাব হোসেন, সাজেদা আক্তার সাথীকে 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। এছাড়া এ অ্যাওয়ার্ডের পরের ধাপ 'নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' পেয়েছেন মো. আহসান হাবিব।

[৪] এ ব্যাপারে জবি রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিলের সদ্য সাবেক সিনিয়র রোভারমেট ও সাবেক সভাপতি মো. আহসান হাবীব বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও মানবতার সেবায় নিয়োজিতদের প্রতিবছর কাজের সম্মাননা হিসেবে স্কাউট সদর দপ্তর থেকে এই অ্যাওয়ার্ডগুলো দেয়া হয়। এর পরের ধাপ হলো স্কাউটসের সর্বোচ্চ সম্মানীয় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। এ পর্যন্ত জবি থেকে মোট ৩০ জন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে যা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে বেশি। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেতে আজকের অ্যাওয়ার্ড দুটি আমাদের গ্রুপকে অনুপ্রেরণা দিবে।

[৫] উল্লেখ্য, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের পরবর্তী ধাপে নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করায় হয়। এরপর রোভার স্কাউসের সর্বোচ্চ সম্মাননা হিসেবে 'প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড' প্রদান করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়