শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতারের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে নিল সৌদি জোট

রাশিদুল ইসলাম : [২] সাড়ে তিন বছর পর সৌদি আরব প্রতিবেশী কাতারকে তার স্থল সীমান্ত খুলে দিয়েছে। কাতারের সঙ্গে এই প্রতিবেশি দেশটিরই শুধু স্থল সীমান্ত রয়েছে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়ে বলেছে আকাশ ও সমুদ্র সীমান্ত পথও খুলে দিতে যাচ্ছে সৌদি সরকার।

[৩] আজ মঙ্গলবার পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ কুয়েত টিভি চ্যানেলকে বলেন, ভূমি, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব।

[৪] সৌদি আরব, সংয়ুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কাতারের দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব আসছিল তা নিরসনে এই শীর্ষ সম্মেলনে আরো বিস্তারিত আলোচনা হবে।

[৫] ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ এবং দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ তোলে। এ অভিযোগ সবসময় নাকচ করে এসেছে কাতার।

[৬] অবরোধ আরোপের পর ইরান কাতারে জরুরি খাদ্য ও ওষুধ সাহায্য পাঠায়।

[৭] স্থল সীমানা খুলে দেওয়ার পর কাতার ও সৌদি আরবের কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেছেন। সবগুলো ইমিগ্রেশন কাউন্টারও খুলে দেওয়া হয়েছে।

[৮] যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনারের তৎপরতায় মধ্যপ্রাচ্যে এ রাজনৈতিক বিরোধের অবসান ঘটল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়