শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ১১:১৭ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালার ইউএনও ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধণা

মজুমদার বাপ্পী: [২] সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনকে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) দিনব্যাপী তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, তালা ব্লাড ব্যাংক, উপজেলা মহিলা সংস্থা, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধণা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

[৩] উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ইতিমধ্যে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ছেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে তালা উপজেলায় যোগদানের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। করোনভাইরাস সংক্রমণ ঠেকাতে দিন-রাত পরিশ্রমের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা।

[৪] এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি ‘ক্লিন সাতক্ষীরা,গ্রিন সাতক্ষীরা’ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন। নাগরিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রেখে ইতিমধ্যেই তিনি অত্র উপজেলার মানুষকে মুগ্ধ করেছেন।

[৫] তালা উপজেলার মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া ইউএনও মোঃ ইকবাল হোসেন তার মেধা, সততা, কর্মদক্ষতা, মানবিকতা, যেখানে সমস্যা সেখানেই ছুটে গিয়ে সমাধান করাসহ বিভিন্ন মানবিক গুণাবলীর কারণে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়