শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই সন্তান নানার বাড়িতে নিজ মায়ের সঙ্গে দেখা করায় সৎমায়ের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি: [২] জেলার বড়াইগ্রামে এ ঘটনা ঘটে।

[৩] আর এ সূত্র ধরে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে বাছিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২ জানুয়ারি) মৃতের লাশের ময়নাতদন্ত হয়েছে। বাছিয়া খাতুন উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল গ্রামের আব্দুল হাই ওরফে বিশুর দ্বিতীয় স্ত্রী।

[৪] স্থানীয়রা জানান, কয়েক বছর আগে বিশু তার প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর থেকে প্রথম স্ত্রীর দুই সন্তান বাবা ও সৎমায়ের সঙ্গেই বসবাস করে আসছিল। শুক্রবার দুই সন্তান জোনাইলে নানার বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে যেতে চায়। কিন্তু সৎমা বাছিয়া খাতুন তাতে আপত্তি জানান। তারপরও তারা মায়ের সঙ্গে দেখা করতে গেলে এ নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে বাছিয়া খাতুন আত্মহত্যা করেন। পরে স্বজনরা জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

[৫] বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়