শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:৫৮ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় দেড় বছর পর শুক্রবার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের এক বছর মেয়াদি ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

[৩] কমিটি ঘোষণায় উৎফুল্ল নেতা-কর্মীরা শনিবার বেলা সাড়ে ১১ টায় কলেজ প্রাঙ্গন হতে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে।

[৪] এর আগে প্রায় দেড় বছর আগে কমিটির সভাপতি পদে মো. বাবু মন্ডল, সাধারণ সম্পাদক পদে মো. জালাল হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে মৃদুল হোসাইনকে নির্বাচিত করা হয়েছিল।

[৫] শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের যৌথ সাক্ষরে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন।

[৬] এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আগ্রহী কর্মীদের থেকে সিভি নেয়া হয়েছিল। এতে দেড় শতাধিক আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে নেতৃবৃন্দ ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

[৭] আমি জেলা ছাত্রলীগের সভাপতি -সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের আন্তরিক ও সহযোগিতা কামনা করি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ