শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে ট্রাক-লেগুনার মুখোমুখী সংঘর্ষে ১১ যাত্রী আহত

মোতাহার খান: [২] শনিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর-মাওনা সড়কের মাওনা হাইওয়ে থানার প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৩] স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কে এম নাজমুল আহসান জানান, গুরুতর আহত মৌসুমী আক্তার, লিপি আক্তার, বিবি হাজেরা এবং হোসাইনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি এ আর এম আল মামুন জানান, মাওনাগামী ট্রাকের সাথে শ্রীপুরগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখী সংগর্ষ হয়।

[৪] এতে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচরে যায়। ট্রাক চালক টাঙ্গাইলের সদও উপজেলার পারপুষিয়া গ্রামের শামসুল হকের ছেলে শাহাদাত হোসেনকে (৩০) আটক করা হয়েছে। ঘাতক ট্রাক এবং দুর্ঘটনা কবলিত লেগুণা মাওনা হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়