শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুমার নামাজে সিজদায় গিয়ে মারা গেলেন মাওলানা

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের বাহুবলে জুমার নামাজের সময় মাওলানা ফয়জুর রহমান (৩৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার দাড়াগাঁও রেল স্টেশন জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফয়জুর রহমান বড়গাঁও গ্রামের লাল মিয়ার পুত্র। তিনি রশিদপুর বাজারের একজন ব্যবসায়ী।

এ ব্যাপারে বড়গাঁও গ্রামের শিক্ষক নুরুল হক বলেন, কাবলার জুমার এক রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের সিজদা দেয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ সময় তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই মুসল্লি স্ট্রোক করে মারা গেছেন।
সুত্র- বিডি২৪রিপোর্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়